সরকারি নীতিমালা অমান্য করে জয়পাড়া কলেজে ২০২৬ সালের একাদশ শ্রেণির ভর্তিতে খেয়ালখুশি মতো ফি নিয়েছেন জয়পাড়া কলেজের প্রিন্সিপাল মো. সিদ্দিকুর রহমান।

সরকারি নীতিমালা অমান্য করে জয়পাড়া কলেজে ২০২৬ সালের একাদশ শ্রেণির ভর্তিতে খেয়ালখুশি মতো ফি নিয়েছেন জয়পাড়া কলেজের প্রিন্সিপাল মো. সিদ্দিকুর রহমান।

টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুসারে উপজেলা পর্যায়ে পৌরসভার ভিতরে অবস্থিত এমপিওভুক্ত কলেজেগুলোতে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে বছরে পরিচয়পত্র প্রদানের জন্য ৭৫ টাকা, মুদ্রণ বা ছাপানোর কাজ যেমন সিলেবাস বা অগ্রগতি প্রতিবেদন ইত্যাদির জন্য ২০০ টাকা, ম্যাগাজিনের জন্য ১০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রীড়া ফি ২০০ টাকা,সাংস্কৃতিক বা বিতর্ক অনুষ্ঠানের জন্য বছরে ৭৫ টাকা, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য বছরে ৭৫ টাকা,বিভিন্ন ক্লাব গঠনের জন্য ২৫ টাকা,ধর্মীয় অনুষ্ঠান যেমন মিলাদ/ পূজা ১০০ টাকা, লাইব্রেরির জন্য ৭৫ টাকা,কল্যাণ বা দরিদ্রতহবিলের জন্য বার্ষিক ৫০ টাকা, আইসিটির জন্য প্রতি মাসে ২০ টাকা হারে ২৪০ টাকা, ল্যাবরেটরি বা গবেষণাগারের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৫০ টাকা, ভূমিকর,বিদ্যুৎ ও পানির জন্য ২৫ টাকা,ছাত্রসংসদ ফি ৫০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে), উন্নয়ন ফি ১ হাজার টাকা (প্রযোজ্য ক্ষেত্রে) বিবিধ ৫০ টাকা, চিকিৎসা সেবার জন্য বার্ষিক ১০ টাকা, শিক্ষাসফরের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৫০ টাকা, কমনরুমের জন্য ৪০ টাকা,নবীনবরণের জন্য ৭৫ টাকা সাঁতার প্রশিক্ষণের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) বার্ষিক ১০ টাকা নেওয়া যাবে। ঢাকা বোর্ডে স্কাউট ফির জন্য ২৫ টাকা নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *