দোহারের নিবন্ধিত ১২০০ জেলের পরিবার পেল ২৫ কেজি করে চাল।
২০২৫ -২০২৬ অর্থ বছরে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা ১২০০ নিবন্ধিত জেলে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পেল ২৫ কেজি করে চাল। দোহারের ১২০০ জেলের সরকারিভাবে এ বছর ৩০ মেট্রিকটন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে দোহার পৌরসভার ৫০ জন, নয়াবাড়ি ইউনিয়নে ২০০ জন, কুসুমহাটি ইউনিয়নে ৯১ জন, সুতারপাড়া ইউনিয়নে ২৪৫ জন, নারিশা ইউনিয়নে ২৩৩ জন, মুকসুদপুরপুর ইউনিয়নে ১০০ জন, মাহমুদপুর ইউনিয়নে ১০১ জন, বিলাশপুর ইউনিয়নে ১৮০ জন জেলেকে ২২ দিনের জন্য ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।