ফ্যামিলি কার্ড শুমারিতে অবৈধভাবে একই ব্যক্তিকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচিত করেছেন দোহারের ইউএনও মাঈদুল ইসলাম

ফ্যামিলি কার্ড শুমারিতে অবৈধভাবে একই ব্যক্তিকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচিত করেছেন দোহারের ইউএনও মাঈদুল ইসলাম।

ফ্যামিলি কার্ড শুমারিতে আওয়ামী সংশ্লিষ্ট সাদিয়া আক্তার রত্নাকে রাইপাড়া ইউনিয়নে অবৈধভাবে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত করেছেন ইউএনও মো. মাঈদুল ইসলাম।

জানা যায়, সাদিয়া আক্তার রত্নার পিতা মঞ্জুরুল হাসান রঞ্জু নিষিদ্ধ আওয়ামী রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি।

শুধু তাই নয়, নির্বাচিত তথ্য সংগ্রহকারীদের বিষয়ে জনগণকে অন্ধকারে রাখতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের শুধু নাম ও পিতার নাম প্রকাশ করা হয়েছে। তাদের কোনো ঠিকানা ও পরিচিতি প্রকাশ করা হয় নি।

আওয়ামী ঘনিষ্ঠ মো.সোহরাবের মেয়েকে সুরাইয়াকে মাহমুদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *