জানি,
তোমাকে ছাড়া আমার অনাটনেই জীবন কাটবে;
একটু একটু করে খয় হবে মস্তিষ্কের চারপাশ।
ধীরে ধীরে হৃদপিণ্ড অচল হতে থাকবে,
রক্তকনিকা বন্ধ হবে বয়স বাড়বে কুঁজো হবো,
সবাই ভাববে এটা বয়সজনিত স্বাভাবিক প্রক্রিয়া,
কেউ জানবে না তোমার কথা।
হয়তো আমিও ভুলে যাবো,
তবু ভেতরের কোথাও থাকবে শূন্যতা।
তোমাকে না পাওয়ার সঙ্কটেই কেটে যাবে, ইহকাল।
সঙ্গতা না পাওয়ার দুঃখ সইতে সইতে চলে যাবো ভিন্ন এক জগতে,
সেখানে থাকবে না তোমার কোনো অস্তিত্ব।
আবুল বাশার