ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ক্ষুদ্রঋণের টাকা আত্মসাৎ করেছেন দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী। ২০২৩- ২০২৪ অর্থ বছরে নাছিমা বেগম নামে এক মহিলাকে ২৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ দেয় দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী।
নাছিমা বেগমের জাতীয় পরিচয়পত্র নম্বর লিখা হয়েছে ২৬১১ ৮৭ ৩৫৬ ৫৮৭১। যাচাই করে জানা যায়, ঐ জাতীয় পরিচয়পত্রটি নাছিমা বেগমের নয় ; ঐটা নাসরিনের জাতীয় পরিচয়পত্র। ২৬১১৮৭ ৩৫ ৬৫ ৮৭১ নম্বরের জাতীয় পরিচয়পত্রটি নাসরিন নামে এক ব্যক্তির। আইডির স্থায়ী ও বর্তমান ঠিকানায় লিখা হয়েছে গ্রাম : রাইপাড়া দক্ষিণ, ডাকঘর : রাইপাড়া ইউনিয়ন, পালামগঞ্জ, দোহার ঢাকা। এ বিষয়ে দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীর কোনো সদুত্তর পাওয়া যায় নি।
উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা জেলা এর উপপরিচালক রেজিনা আরজু লাভলী এ বিষয়ে বলেন, ‘কোনো অনিয়মের সাথে কখনওই, কোনো পর্যায়েই, কোনো সময়েই কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই।