জেগে উঠো হে ছাত্র সমাজ
(রোকনুজ্জামান বিপ্লব)
আর নয় পিছু পা, আর নয় ভয়।
আর নয় হতাশ, আর নয় নিরাশ।
এসেছে নতুন দিন, এসেছে নতুন মন।
এসেছে নতুন শক্তি, এসেছে নতুন বল।
ভেঙে ফেলে অদৃষ্টের বাঁধন আজ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।
আর নয় সময় নষ্ট, আর নয় ভুল।
তবে দিতে হবে সেই ভুলের মাশুল।
চলে এসো আঁধার থেকে আলোর পথে,
খুঁজে নাও জীবনের কিছু আসল।
ভুল যত আছে ভেঙে ফেলো আজ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।
পড়ালেখার পাশাপাশি করো পরিচর্যা,
আরও পড়ো সাহিত্য শিল্পকলা।
স্কুল পালিয়ে হওয়া যাবে না রবীন্দ্রনাথ।
যদি থাকে মনোবল করো জ্ঞান অন্বেষণ।
ভুল পথে চলে তুমি করো না সর্বনাশ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।
পড়াশোনার সাথে করো সামাজিক কাজ,
শরীরচর্যা করো, করো খেলাধুলা।
মক্তবের পরে স্কুল, স্কুলের পরে কলেজ।
স্কুল ছেড়ে নয় বাউন্ডুলে, কাজের জন্য অয়ার্কশপে।
কর্ম করে হবে মহান, করো না লাজ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।
ছাত্রের মাঝে লুকিয়ে আছে রাষ্ট্র নায়ক,
অন্যায়ের অবিচারের বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর।
তোমাদের মাঝে আছে দেশের ভবিষ্যৎ।
তোমরা আজ হতাশাগ্রস্ত, বিপদগামী।
জড়তা ঝেড়ে ফেলে করো নিজের কাজ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।
ফুরিয়ে গেছে যে সময়, চলে গেছে যেই দিন,
ফেলে আসা অতীতের কথা ভেবে হইয়ো না হীন।
ভেঙে সব আড়ষ্ট, সীমাবদ্ধতা ছেড়ে চলো আজ।
শপথ করে বলো জাতির জন্য করবো মোরা কাজ।
শোষণ নিপীড়ন মুছে মুক্তির পথে চলো আজ,
জেগে উঠো হে ছাত্র সমাজ।