দোহার পৌরসভার ২৭ তম বাজেটে পৌরপ্রশাসক এবং পৌরনির্বাহীর জন্য ব্যবহৃত দুটি জিপ গাড়ির তেলের খরচ ধরা হয়েছে ৫ লাখ টাকা । মেরামত খরচ ১০ লাখ টাকা। সপ্তাহের দুদিন ছুটি ,সাধারণ ও নির্বাহী আদেশের সরকারি ছুটির ১৩০ দিন বাদে এই হিসাব খরচ ধর্তব্য।
আর গাড়ি দুটির এক বছরের জন্য মেরামত খরচ ধরা হয়েছে ১০ লাখ টাকা। জুলাই বিপ্লবের পর ৯ মাসে গাড়ি দুটির মেরামত খরচ দেখানো হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা। ৩ মাস পর অর্থাৎ ২০২৪ – ২০২৫ অর্থ বছরে সংশোধিত ব্যয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা। আর ২০২৫-২০২৬ অর্থবছরে গাড়ি দুটির প্রস্তাবিত মেরামত ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।
জুলাই বিপ্লবের পরবর্তী ৯ মাসে জিপগাড়ি দুটির তেল খরচ দেখানো হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯৫০ টাকা। তিন মাস পর ২০২৪-২০২৫ অর্থবছরে সংশোধিত ব্যয় দেখানো হয়েছে ৪ লাখ টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরে ১ লাখ টাকা বাড়িয়ে গাড়ি দুটির তেল খরচ ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
জিপগাড়ি রেজিস্ট্রেশন ও বীমা খরচ ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
জুলাই বিপ্লবের পর ৯ মাসে পিকআপ গাড়ির মেরামত ও জালানি ব্যয় ছিলো ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা। তার মাত্র ৩ মাস পর খরচ দেখানো হয় ৫ লাখ টাকা। অর্থাৎ ৩ মাসে খরচ করা হয় ২ লাখ ১৯ হাজার ৫১০ টাকা। এ বছরের জন্য অর্থাৎ ২০২৫-২০২৬ অর্থবছরে জন্য পিকআপ গাড়ির মেরামত ও জ্বালানি ব্যয় দ্বিগুণ করে ১০ লাখ টাকা খরচ করার প্রস্তাব করা করে দোহার পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।
উল্লেখ্য, দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তানিয়া তাবাসসুম দোহার উপজেলার সরকারি যানবাহনের জন্য মাসিক ২১০ লিটার জ্বালানি ব্যবহার করতে পারে।