২০২৬ সালের এসএসসি-দাখিল – কারিগরি পরীক্ষায় দোহারে মোট পরীক্ষার্থী ২০৬৭ জন, অনুপস্থিত ২৮ জন।
৬ টি কেন্দ্রে ২০২৬ সালে দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০৬৭ জন। এর উপস্থিত পরীক্ষার্থী ছিল ২ ০৩৯ জন। প্রথম পরীক্ষা বাংলায় আজকে দোহার উপজেলায় ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বাংলা প্রথমপত্র পরীক্ষায় এসএসসি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৯৫ জন। পরীক্ষা দিয়েছে ৪৮৮ জন। অনুপস্থিত ছিল ৭ জন। বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিল। মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ কেন্দ্রে ৫০১ জনের মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল যেখানে পরীক্ষার্থী ছিল ৩৪২ জন। জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৬৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসি কারিগরি পরীক্ষায় মোট ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে দোহার উপজেলার কারিগরি শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।
কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা দিয়েছে দাখিলের পরীক্ষার্থীরা।