ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ দোহার (ডুসাড) এর ঈদ পুনর্মিলনী ও নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ৩০ই মে, ২০২৬। সেখানে উপস্থিত ছিলেন ডুসাডের বর্তমান ও সাবেক সদস্যগণ । নৌভ্রমণ টি মেঘুলা ঘাট থেকে ১০ টায় শুরু হয় এবং মইনট ঘাটে বেলা ১১:৩০ মিনিটে সবাই মিলিতো হয়ে কিছু সময় নিজেদের মধ্যে অতিবাহিত হওয়ার পর তারা ১২:৩০ এ এর শালেপুরের উদ্দেশ্য রওনা দেন। বেলা ২ টার দিকে তারা চর শালেপুর পৌঁছে এবং দিনের বাকি সময় তারা সেখানেই কাটায় নানা আয়োজনের মাধ্যমে। প্রাকৃতিক পরিবেশে তারা সময় কাটায় এবং কয়েক ধরনের খেলার আয়োজন করে যেমন: চেয়ার সিটিং, পিলো পাসিং ইত্যাদি। শেষে তাদের ২০২৬-২৭ বর্ষের জন্য নতুন কমিটিও ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হন কাইয়ুম হোসেন ও সাধারণ সম্পাদক হন তোশার আহমেদ।