কবিতা : ফয়সাল হোসেন

কথপোকথন
————————————————————আমার এমন ঝড়ো হাওয়ার দিন
তুমিও কেমন যাচ্ছো দুরে সরে
ঝড়ের পরেও ক্লান্তি সীমাহীন
বুকের ভেতর তুলোর মত ঝরে

আঁধার শেষে আলোয় রাঙা দিন
তখন তুমি আসতে চাইলে পারো
যন্ত্রণাটা মনে হলে সমোচীন
বুকের ভেতর আঁকড়ে ধরো আরো

তোমার তখন জল ঝরানো শেষ
মনের কোণে বাষ্পটুকুও নেই
আমার মত আমিও আছি বেশ
যেমন ছিলাম পথের কবি সেই

গোধূলি বেলার বিষন্ন চোখ- মুখ
মগজ কেমন ভাবুক করে তোলে
ভালো যদি লাগে অন্য বুক
আমায় তবে যাওনা কেন ভুলে

তবুও তাড়া করে ফেরে এক ভয়
দেখা হলে পরে অন্য কোন দিন
মনের ভেতর জাগ্রত বিস্ময়
তোমায় বোধহয় দেখবো সঙ্গীহীন

——— ফয়সাল হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *