স্যামস- ৯২ উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।
মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের এসএসসির ১৯৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন স্যামস-৯২ এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। দোহার উপজেলার জয়পাড়া কলেজে আজ দোহার উপজেলার উপজেলার ১০টি বিদ্যালয়ের ৫১ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করে সংগঠনটি।
১০টি বিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিলস হাই স্কুলে ৩৫ জন, ফার্টগ্লোরি স্কুলে ৫জন, জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ১জন,বেগম আয়েশা উচ্চবিদ্যাল ও কলেজে ১ জন, মধুরখোলা উচ্চবিদ্যালয়ে ১ জন,জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসায় ১ জন,মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজে ১ জন,নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ জন,মিছের খান উচ্চবিদ্যালয়ে ১ জন শিক্ষার্থী, যারা অতিরিক্ত বিষয়টি বাদ দিয়ে জিপিএ ৫ পেয়ে তাদের মধ্যে এই ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
সংগঠনটির কার্যকর কমিটিতে যারা আছেন তাদের সন্তানদের মধ্যে ৩৮টি সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১ আসনের সাংসদ খোন্দকার আবু আশফাক, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের,দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নওসীনা আরিফ,ডাক্তার আবদুর রহমান পাখিসহ বিএনপির অনেকেই।
স্যামস- ৯২ সংগঠনটির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যামস এর সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,সহসভাপতি মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ নুর আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমীন,দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনটির কার্যকরী সদস্য ইকবাল আহম্মেদ, সদস্য কেএ উবায়েদুর রহমান, সদস্য ওয়াসিম মোড়ল,সদস্য রেজাউল করিম, সদস্য সালাউদ্দিন আহম্মেদ,সদস্য মিজানুর রহমান, সদস্য হাসান তারেক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড.কবিরুল বাশার,সংগঠনটির সাবেক সভাপতি আবদুল করিম বেপারী।
আবদুল করিম বেপারী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।