অপ্রকাশিত জখম
আমি প্রতিহিংসা পরায়ণ না হয়েও
অভিযুক্ত হচ্ছি মিথ্যা অভিযোগে।
কারো ফেক অনূভুতির দায়ভার কে নিবে? তবু কেনো মিথ্যা অভিযোগ!
আইনের ভাষায় গ্রিভিয়াস হার্ট একাধিক,
পৃথিবীতে একটি আঘাত আছে যে আঘাত,
সব আঘাত ছাড়িয়ে যায়।
সেখানে আইনের কোনো ভাষা থাকে না।
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মারাত্মক জখম হয়েছি।
তবু প্রকাশ হয়নি,
কারণ মানসিকভাবে মৃত্যু ঘটেছে।
তবু হওনি দণ্ডের আসামি,
তুমি দণ্ডিত হও এও-তো চায়নি।
কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রতিহিংসা।
যেখানে কোনো অধিকার নাই, তবু কেনো মিথ্যা ছলনার আশ্রয়?
তুমি আমি, আমি তুমি এই খেলার নামই ভণ্ডামি।
স্বার্থের উর্ধ্বে উঠতে না পারলে, হাসিনার মতো পরিণতি ভরণ করতে হয়।
লামিসা সোহাগ ছিন্ন করেছে অনেক কিছু,
কিন্তু জয় করেছে নিজেদের।
নিজেদের ছিন্ন করে হয়তো জয় করেছি,অনেক কিছু।
তারপরও,
কিছু জখম থাকুক অপ্রকাশ্যেই।
আবুল বাশার।