নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দোহার পৌরসভার দপ্তর সম্পাদক রাতুল হাসানকে খুঁজছে দোহার থানা পুলিশ। দোহারের বানা ঘাটার অহেদ আলীর ছেলে রাতুল দোহার থানায় ২৫ শে আগস্ট ২০২৪ দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে পুলিশের তালিকায় রয়েছে। রাতুলের বিরুদ্ধে গত ৫ই আগস্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার থাকাকালীন আওয়ামী লীগের ছত্রছায়ায় ছাত্রলীগের পদ ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে।
গত ৪ আগস্ট ঢাকা জেলার দোহারের করম আলীর মোড়ে সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পরিবর্তিত রূপ শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীদের অতর্কিত হামলা করে কয়েকজনকে গুরুতর আহত করে রাতুল হাসান । রাতুলের বিরুদ্ধে কোটাবিরোধী আন্দোলনে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দোহার থানায় একটি মামলা করা হয়। মামলা নং ১৪৭। তদন্তের স্বার্থে দোহার থানার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয় নি। রাতুল পলাতক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।