ফিলিস্তিন ★
ফিলিস্তিনের পবিত্র ভূমি
নাকি বারুদে সময়
রক্তক্ষরণের চিৎকার;
আহা ফুলের শরীর
তুমি কি মৃত্যু চেনো না?
কাটা হাত পা মাথা মুন্ডু
পঁচে যাওয়া দেহ থেকে
বের হয়ে আসছে- জমাট বাঁধা প্রশ্ন।
ব্যথা কি বোঝ?
আমি অনুভব করতে চাই না।
প্রতিটি যুদ্ধের পর- দেদারসে গিলে ফেলি কালো গর্ত;
যেখানে বার বার দেখতে পাই বালিকার পোড়া হাতে ঝুলে আছে প্রিয় জেরুজালেম