জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলর হলেন ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো.রাসেল আহমেদ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এর স্বাক্ষরে আগামী তিন মাসের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কাউন্সিল নির্বাচিত করেন।
এ সময় নবনির্বাচিত নির্বাহী কাউন্সিলের সদস্য মো. রাসেল আহমেদ বলেন, এই নির্বাহী কাউন্সিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও ২০২৪ এর ২০০০ শহীদের রক্তের ও ৩০ হাজার আহতদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ,গনহত্যার বিচার, সংস্কার,গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের নীতি নির্ধারণী ভূমিকা পালন করে যাবে।
তিনি আরও বলেন, এ কাউন্সিল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করবে ও জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারণীয় ভূমিকা পালন করবে।
মো. রাসেল আহমেদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও কর্মসূচি বাস্তবায়ন সেলের সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও মুন্সিগঞ্জ জেলার অঞ্চল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন।