শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিত নয় দরকার স্বচ্ছ প্রতিনিধি:
গতো দেড়বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কথিত শিক্ষিত মেধাবী মানুষেরা সভাপতি ছিল। এর অধিকাংশ সময় জুড়ে ছিল বিসিএস ক্যাডাররা।
এই দেড়বছর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কি ঘটছে? শিক্ষার মান উন্নয়নে এরা কি কি পদক্ষেপ নিয়েছে?
এই দেশে গ্রাম পর্যায়ে যতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে তার অধিকাংশই গড়ছে গ্রামের চাষাভুষা অশিক্ষিতরা।
পালন সরকারের কথা মনে আছে মাত্র ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে। রাজশাহী অঞ্চলজুড়ে তিনি শিক্ষার বিস্তার ঘটিয়েছেন। দুই একহাজার বিসিএস ক্যাডারও তার সমতুল্য শিক্ষাখাতে অবদান রাখতে পারে নাই।
তাহলে অশিক্ষিত কাকে বলে তিরস্কার করছেন? প্রতিটা মসজিদ মাদ্রাসা কীভাবে তৈরি হয়েছে এখানে কাদের অবদান বেশি? শিক্ষাকে যদি দুই-তিনটা কাগজ অর্জনকে মনে করা হয় তাহলে জামায়াতি যুক্তি নিয়ে হাজির হবেন এটা স্বাভাবিক।
আইচ্ছা এনসিপির সারওয়ার তুষাররে কী আপনি অশিক্ষিত বলবেন? ও তো অনার্স শেষ করতে পারে নাই, নাসির পাটোয়ারীও সম্ভবত অনার্স শেষ করতে পারে নাই। হান্নান মাসুদ অনার্স শেষ করে নাই।
সদ্য সাবেক উপদেষ্টা ফারুকী অনার্স শেষ করতে পারে নাই। জুনায়েদ সাকি মফস্বল থেকে এসে ঢাকার বামপন্থী রাজনীতি কাঁপিয়েছেন, সম্ভবত কাগজের পড়াশোনায় তেমন আগানো নয়। এখন মন্ত্রীও হয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অসংখ্য গ্রুপের প্রতিষ্ঠাকারী অনেকেই শিক্ষিত ছিল না। আকিজ গ্রুপ চাকরি করে যদি কেউ বলে অশিক্ষিত কেউ আকিজের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না। তাহলে কেমনডা লাগে বলেন! ন্যূনতম ভাবনা ছাড়াই এরা ফেসবুকিং করে?
নজরুলের কবিতার একটা লাইনের তর্জমা করতে পারবে না। সেই ব্যক্তিও ফেসবুকে এসে অশিক্ষিত অশিক্ষিত বলে জাবর কাটে – এই হচ্ছে বাঙালির শিক্ষিত মন।
এখন সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে তাই শিক্ষিত ব্যক্তিরা সরকারি কর্মকর্তা হতে পারবে না বলে যুক্তি দিলে সেই যুক্তি কতটুকু যুক্তিসম্মত হবে?
আপনি কাকে অশিক্ষিত বলছেন? যে ব্যক্তি গ্রাম চালাচ্ছে গ্রামের মানুষের সুখেদুখে পাশে থাকে তাকে আপনি অশিক্ষিত বলে তিরস্কার করছেন। অথচ আপনার মতো অধিকাংশ শিক্ষিত দিয়ে গ্রামের মানুষের কোনো উপকারই হয় না। নিজে নিজেকে প্রশ্ন করেন আপনি কতটা স্বার্থপর? মুল কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভাপতি, প্রতিনিধি, নির্বাচনের মাধ্যমে হলে অসংখ্য নামধারী শিক্ষিতরা পরাজিত হবে।
আবুল বাশার
আইনজীবী এবং একটিভিস্ট
এলএলবি(অনার্স), এলএলএম
এমএসএস ইন আইআরএলএস।