দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনে আপ্যায়নে ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। ২০২৫ সালের ২৬ শে মার্চ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সাউন্ড ভাড়া ৪ হাজার টাকা, ফুল ক্রয় করতে ৩ হাজার টাকা, ব্যানার ও ক্রেস্ট ক্রয়ে ২৩ হাজার টাকা, ডেকোরেশন করতে ২০ হাজার টাকা খরচ করা হয়েছে। মোট এক লাখ টাকা খরচ করা হয়েছ।
এর মধ্যে ভ্যাট বাবদ ১০ হাজার টাকা ও আয়কর ৫ হাজার টাকা চালান করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বরাদ্ধের ১ লাখ টাকা উল্লিখিত খাতে ব্যয় করেছেন।