ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ১৮৭৩ জন দুস্থ নারী পাবে মাসে ৩০ কেজি খাদ্যশস্য। এর মধ্যে বিলাসপুর ইউনিয়নের ২১৭ জন, কুসুমহাটি ইউনিয়নের ২৩০ জন, মাহমুদপুর ইউনিয়নের ২২২ জন, মুকসুদপুর ইউনিয়নের ২২০জন, নারিশা ইউনিয়নের ২৮৮ জন, নয়াবাড়ি ইউনিয়নের ২২৬ জন, রায়পাড়া ইউনিয়নের ২২৫ জন ও সুতারপাড়া ইউনিয়নের ২৪৫ জন দুস্থ নারীকে নির্বাচিত করেছে উপজেলা ভিডব্লিউবি কমিটি।
চলতি বছরের জুলাই থেকে ২ বছর মেয়াদে উপকারভোগীরা মাসে ৩০ কেজি করে চাল পাবে।
ভূমিহীন,অসচ্ছল, বিধবা,তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যক্তা ও প্রত্যাগত অভিবাসী নারীদের অগ্রাধিকার দিয়ে এ উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে। রিকশা বা ভ্যানচালক,কৃষি শ্রমিক, দিনমজুর, কামার, কুমার, ধোপা,নরসুন্দর, কুলি, মুচি ও জেলে পরিবার , ১৫ -১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে এমন পরিবার, প্রতিবন্ধী সদস্য আছে এমন পরিবার, প্রত্যাগত অভিবাসী পরিবার অগ্রাধিকার পেয়েছে।
নির্বাচিত উপকারভোগীদের ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে মাসে ২২০ টাকা জমা রাখতে হবে। মেয়াদ শেষে নিয়মানুযায়ী লভ্যাংশসহ তারা সঞ্চয়ীকৃত সব টাকা ফেরত পাবে।
সরকারের চলিষ্ণু অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীরা এ তালিকা থেকে বাদ পড়বে।