জীবন মানে
জীবন মানে শত কথা
সহস্র ব্যথার যন্ত্রণা।
জীবন মানে দুঃখের সাগর
আশা তার একমাত্র ভেলা।
জীবন মানে বহতা নদী
কিছুতেই থামে না তার গতি।
জীবন মানে আশার প্রদীপ
প্রেম সেখানে হিত।
জীবন মানে বিশাল আকাশ
কাহিনী সেখানে রাশ।
জীবন মানে উদ্যম সংগ্রাম
দৈন্য রুখে মোরা আগাম।
জীবন মানে শোকের সঙ্গে বসবাস
ইহাই আমার অভিলাষ।
জীবন মানে নয় আত্মপর ভেদ
থাকবে না সেখানে প্রভেদ।
জীবন মানে পথ চলা
সাহস দেয় যে দোলা।
জীবন মানে অসাধ্য জয়
মানবে না সে পরাজয়।
জীবন মানে যুদ্ধ কতনা সংঘাত
রুখবো আসুক যত আঘাত।
জীবন মানে ভালোবাসার প্রভাব
মনে সৃষ্টি হয় এর আভাব।
জীবন মানে প্রীতির বন্ধন
মোদের জাগবেনা স্পন্দন।
জীবন মানে ত্যাগের সাথে বন্ধু
শত আঘাতে সে সাধু।
জীবন মানে দুর্গম গিড়ি
চেতনা থাকে সারি সারি।
জীবন মানে নয় উপভোগ
ত্যাগই মোদের চেতনা হোক।