হাসিনা মুজিব প্রেমে মত্ত রয়েছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন। তাইতো নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েব সাইটের ব্যানারে ভেসে ওঠে শেখ হাসিনার ছবি। তার পরেই ভেসে উঠে শেখ মুজিবের ছবি। শুধু তাই নয়, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওয়েব সাইটে এখনো বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু.আনোয়ার হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ফরিদ হোসেন মিয়া।সিভিল সার্জন (ঢাকা) ডা. আবুল ফজল মো.সাহাবুদ্দিন খান
শুধু তাই নয়, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন ডা. মো.শহীদুল ইসলাম।
যেখানে উক্ত পদগুলোতে বর্তমানে দায়িত্বে আছেন, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা.মু.আবুজাফর , ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো.জাহঙ্গির আলম, সিভিল সার্জন ঢাকা হিসেবে কর্মরত আছেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ।
এ বিষয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন বলেন,আমি এখানে নতুন এসেছি। এ বিষয়টি আমার নজরে এসেছে। আগামীকাল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ব্যক্তি ও সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নিব।