কেন্দ্রীয় আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দোহারেও চলছে এমপিও শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি। তারা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে আন্দোলন করছেন।
কেন্দ্রীয় আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দোহারেও চলছে এমপিও শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি। দোহার উপজেলার এমপিওভুক্ত স্কুল, স্কুল ও কলেজ, ও কলেজের সব শিক্ষকও কর্মচারীরাই একসাথে এই কর্মবিরতি আন্দোলন করছে। দোহার উপজেলার প্রায় ৫০০ শিক্ষকও কর্মচারী এতে অংশগ্রহণ করেছে বলে জানান দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকি।
দোহার উপজেলার এমপিওভুক্ত কার্তিকপুর উচ্চবিদ্যালয়, কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়, ইসলাবাদ উচচবিদ্যালয়, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চবিদ্যালয়, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়,এমদাদ আলী উচ্চবিদ্যালয়,মধুরখোলা উচ্চবিদ্যালয়, নারিশা উচ্চবিদ্যালয়, সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চবিদ্যালয়,শিলাকোঠা উচ্চবিদ্যালয়, নারিশা উচ্চবিদ্যালয়,মুকসুদপুর বালিকা উচ্চবিদ্যালয়, নিম্নমাধ্যমিক পর্যায়ে সুন্দরীপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়, লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়,কাটাখালী মিছের খান উচ্চবিদ্যালয়,মাহমুদপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এ আন্দোলন কর্মসূচি পালন করছে।
জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা, মইতপাড়া দাখিল মাদরাসার শিক্ষক ও কর্মচারীরাও আন্দোলনে সম্পৃক্ত রয়েছেন। মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, জয়পাড়া ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরাও আজ এই কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বলে জানান কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সিদ্দিকুর রহমান।