দোহারের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। দশম, নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আজ দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশে মতবিনিময় করা হয়।
অভিভাবক সমাবেশ ও আজকের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান কমিটির বিদ্যোৎসাহী সদস্য শাহজাহান খালাসী। বিদ্যালয়ের বর্তমান কমিটির অভিভাবক সদস্য মো.দেলোয়ার মোড়ল,এসএমসির সাবেক সদস্য আবুল খালাসী, মেঘুলা ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লালুর রহমান জুয়েল মোড়ল, স্যামস ৯২ সংগঠনের সভাপতি ফজলুর রহমান, শাহ আলম মোড়ল ও সেলিম মাঝিসহ দশম শ্রেণির ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধানশিক্ষক শরিফ উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্য বলেন, ‘ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ভাল ফল করা সম্ভব না।’
অভিভাবক সদস্য মো.দেলোয়ার হোসেন মোড়ল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,’ মোবাইলের আসক্তি থেকে ছাত্রীদের বের করতে না পারলে মেয়ের কাছে ভাল রেজাল্ট কীভাবে প্রত্যাশা করেন? ‘

দশম শ্রেণির ছাত্রী তাবিয়া মণির মা শিক্ষকদের উদ্দেশ্য বলেন, ‘ সকাল থেকে অনেক সময় শিক্ষার্থীরা আপনাদের কাছে থাকে। বিকেলে বাসায় গেলে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ে। আপনারা ক্লাসে ভালো করে না পড়ালে ছাত্রীরা ভালো করতে পারবে না। শিক্ষকদের উদ্দেশ্য তিনি আরও বলেন,’ আমরা অনেক স্বপ্ন নিয়ে আমাদের বাচ্চাদের আপনাদের কাছে দিই, আপনারা আমাদের বাচ্চাদের কোথায় কি সমস্যা তা জানান না। জানাবেন। ‘

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত এম. এ সাত্তার সাহেবের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও দশম শ্রেণির ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
সবশেষে উপস্থিতিদের সিংগারা ও সমুচা দিয়ে আপ্যায়ন করা হয়।