সাবেক ছাত্র দলের সহ সভাপতি ভিপি কামালের উঠোন বৈঠক

সাবেক ছাত্র দলের সহ-সভাপতি আবুজর গিফারী কলেজের সাবেক ভিপি দোহারের কৃতী  সন্তান ভিপি কামাল আজ  উঠোন বৈঠক করেছেন ।  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সহসম্পাদক আবুল বাশারের নিজ এলাকায় এ উঠোন বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে তিনি দোহারের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন। আগামীর দোহারকে নিয়ে তার স্বপ্নের কথা বলেন। জুলাই আগস্ট বিপ্লবের শহিদের আত্মার মাগফিরাত কামনা করে উঠোন বৈঠক শেষ করেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি এবং এলাকার সর্বস্তরের তরুণরা।  ছাত্রদলের ঢাকা কলেজ ছাত্রদলের সহসম্পাদক সুজন হোসেনসহ  সম্রাট মোড়ল, কাঞ্চন, সাব্বির ও  আরো অনেকে উপস্থিত ছিলেন।

দোয়া শেষে উপস্থিতবৃন্দের মাঝে খাবার বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *