জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রিস্টাব্দে ৪ টি গ্রুপে ১৯ টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। দোহারের ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সংখ্যায় বিজয়ী হয়।
ড্যাফোডিলস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাজিয়া ক গ্রুপে ও দশম শ্রেণির শিক্ষার্থী সারা নুসরাত খ গ্রুপে ‘কেরাতে’ বিজয়ী হন।
বাংলা রচনা প্রতিযোগিতায়ও ড্যাফোডিলস হাই স্কুলের দশম শ্রেণির আরেক শিক্ষার্থী হুজাইফা ইবনে ইয়ামান বিজয়ী হয়েছে।
ইংরেজি রচনা প্রতিযোগিতায়ও ড্যাফোডিলস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া চৌধুরী বিজয়ী হন।
ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায়ও ড্যাফোডিলস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ইয়ফাত বিজয়ী হয়েছে।
বাংলা কবিতা আবৃত্তিতে ড্যাফোডিলস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মায়শা আনজুম বিজয়ী হয়েছে।
উপস্থিত বক্তৃতায় ক গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিফ ইয়া আলহা ও খ গ্রুপে বিজয়ী হয়েছে ড্যাফোডিলস হাই স্কুলের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী শেখ রায়ান বিন রিপন।
নির্ধারিত বক্তৃতায়ও খ গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তীর্থ সরকার বিজয়ী হয়।
নজরুল সংগীতেও খ গ্রুপে বিজয়ী হন ড্যাফোডিলস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্র দাস।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী মিরফা আক্তার।
বিদ্যালয় পর্যায়ে ড্যাফোডিলস হাই স্কুল দোহার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।