বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো দোহার উপজেলার ঐতিহ্যবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থীদের ৯২ ব্যাচের সামাজিক সংগঠন SAMS 92। আজ শুক্রবার বিকেল তিনটায় সংগঠনের নিজস্ব ভবনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রকির ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মো. ওহাব উদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যামস ৯২ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা.কাজী মাহবুবুর রহমান এবং উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড.কবিরুল বাশার। কম্বল বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্যমস ৯২ সংগঠনটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো.মুরাদ হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.ফজলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য ডা. রোমাল উদ্দিন, উক্ত সংগঠনের সাবেক সভাপতি আ. করিম বেপারি ও পঙ্কজ কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন স্যামস ৯২ সংগঠনের বর্তমান কমিটির সহসভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, কোষাধ্যক্ষ মো.নুর আলম,দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, সদস্য মো. আলাউদ্দিন, সদস্য ওয়াসিম মোড়ল,সদস্য কেএম ওবাইদুল ইসলাম, সদস্য আব্দুল আওয়াল,সদস্য মো. রেজাউল করিম, সদস্য মো. বাহার উদ্দিন ও সদস্য মো.মিজানুর রহমান।