বিভিন্ন পেজে মাদক মামলায় অভিযুক্তদের সাথে ছবি পোস্ট করার প্রতিবাদ জানালেন তাজুল ইসলাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মো. তাজুল ইসলাম, পিতা: শেখ মোসলেম, গ্রাম: ডায়ারকুম পোষ্ট: আল-আমিন বাজার, দোহার, ঢাকা। গত ২ জানুয়ারি শুক্রবার ভোরে দোহার থানা পুলিশ আমাকে ইর্ষ্টান ব্যাংকের সাথে একটি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় দোহার ও নবাবগঞ্জের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও ফেইসবুকে আমাকে মাদক মামলার আসামি হিসেবে গ্রেফতার বলে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার করে । এতে আমার সম্মানহানী হয়েছে। বিধায় আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি কখনো কোন মাদক গ্রহণ করিনি এবং কোন প্রকার মাদকের সাথে সম্পৃক্ত না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদিকতা একটি মহান পেশা, আমি সাংবাদিক ভাইদেরকে বলবো তারা যেন কোন তথ্য যাচাই বাছাই ছাড়া প্রকাশ না করে। এতে করে আমার মতো অনেকেরই সামাজিক ভাবে হেয় পতিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।
মো. তাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *