দোহারের কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৮ এপ্রিল ঢাকার দোহারের  কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন। পরীক্ষার্থীদের  পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদিকা আকন্দ, মেহনাজ আক্তার, ঝুমা আকতার  ও শেফা নুর। ভারপ্রাপ্ত  সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষ থেকে । এই বিদ্যালয়ের প্রাক্তন জনপ্রিয় ইংরেজি শিক্ষক জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন। অগ্রণী ব্যাংক লিমিটেডের নারিশা শাখার ম্যানেজার   সৌরভ সমাদ্দার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান এডহক কমিটির সভাপতি এমএ সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আছির উদ্দিন বাচ্চু খান।

পরীক্ষার্থীদের জন্য দোয়া করছেন অতিথিরা

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য  দেলোয়ার মোড়ল , দোহার উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ খালাসী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বিএনপি নেতা শাহিন মাঝি, নারিশা ইউপি সদস্য বিল্লালউর রহমান জুয়েল মোড়ল ও বিল্লাল হোসেন, বিএনপি নেতা হাসান ভুলু খালাসী ,আবুল  খালাসী, আলাউদ্দিন শেখ, শাহালম মোড়ল, সেলিম মাঝি , উজ্জ্বল মোড়ল, সুরুজ মোল্লা , গীতিকার মাটি কাঞ্চনসহ আরও অনেকে ।

মিলাদ ও বিদায়  অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থী প্রতি  সাতশ টাকা করে  ফি নেওয়া হয়।  প্রত্যেক পরীক্ষার্থীকে কাগজপত্র রাখার জন্য একটি ফাইল, তিনটি কলম, একটি প্লাস্টিকের স্কেলসহ  হাতে গোলাপ ও রজনীগন্ধার স্টিক দিয়ে বিদায় জানানো হয়। এ বছর ১৪৪ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *