২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া দোহার উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৫১৮ জন । এর মধ্যে জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৭২০ জন, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের কেন্দ্রে ৪৫০ জন, মালিকান্দা -মেঘুলা স্কুল ও কলেজের কেন্দ্রে ১০৯০ জন, জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে ৭৪ জন ও জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কেন্দ্রে ১৭৯ জন । ১৫ এপ্রিল প্রাপ্ত তথ্যানুসারে উক্ত পাঁচটি কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ১৫ জন, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের কেন্দ্রে ৫ জন, মালিকান্দা -মেঘুলা স্কুল ও কলেজের কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে ও জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কেন্দ্রে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না । ১৫ এপ্রিল পর্যন্ত কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি । মালিকান্দা -মেঘুলা স্কুল ও কলেজ কেন্দ্রের কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের তিন জন বিয়ে ও একজন অসুস্থতার কারণে অনুপস্থিত । সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী মারা গেছে। নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর বিয়ে হয়েছে তাই অনুপস্থিত । মুক্সুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চবিদ্যালয়ের এক মেয়ে পরীক্ষার্থীর বেলায় একই ঘটনা ঘটেছে । নারিশা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী-পরীক্ষার্থী একই কাণ্ড ঘটিয়েছে । মালিকান্দা -মেঘুলা স্কুল ও কলেজ কেন্দ্রের মোট অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ১১ জন । তন্মধ্যে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে ৮ জনের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেল ১ জন অসুস্থতা , ১ জন মৃত্যু ও ৬ জন বিবাহজনিত কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিল ।