দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আজও আওয়ামী মন্ত্রী জনাব জাহিদ মালিকের হাতেই রেখে দিয়েছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রবিউল ইসলাম। শুধু তা-ই নয়, জাতীয় স্বাস্থ্য সেবা নিয়ে মতামত জানাতে হবে মাননীয় মন্ত্রী জাহিদ মালিককেই – দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েবসাইটে ঢুকলে আপনি এমনটাই দেখতে পাবেন। কারাগারে থাকা সালমান এফ রহমানকে দোহার উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পালিয়া থাকা দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি , দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে হাসপাতালের সহ-সভাপতি ও হাসপাতাল কমিটির সদস্য বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেদ চোকদারকেও দেখতে পাবেন সেখানে । এখনো দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক , বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন -সবার তথ্যই ভুল।

তিন বছর আগে দোহার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হওয়া মেডিকেল অফিসার ডা.উম্মে হোমায়রা কানেতাকে এখনো ‘বিকল্প তথ্য কর্মকর্তা ‘ হিসেবে দায়িত্বরত দেখতে পাওয়া যায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েব এ ।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর উপপরিচালক ডা. কুলসুম আরা বলেন,প্রান্তিক পর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা কাজ করেন। এ বিষয়ে উপজেলা কমপ্লেক্স থেকে আপডেটের উদোগ নিতে হবে।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম বলেন, আগের পাসওয়ার্ড হারিয়ে গেছে। খুব দ্রুতই আমরা উচ্চ পর্যায়ে যোগাযোগ করে আপডেট করবো।