জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ দোহার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ই আলম সিদ্দিকী, কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব মো.আইয়ুবুর রহমান। বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে ড্যাফোডিলস হাই স্কুল। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী মিরফা আক্তার। শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন বিদ্যালয় ক্যাটাগরিতে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মিজানুর রহমান মল্লিক, মাদরাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন মইতপাড়া দাখিল মাদরাসার শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম শিকারী এবং কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের শিক্ষক জনাব মো. জসীম উদ্দীন।
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ খ্রিস্টাব্দে দোহার উপজেলা পর্যায়ে ৪টি গ্রুপ থেকে ১৯ ইভেন্টে বিজয়ী হলেন যারা
কেরাতে ক গ্রুপে মইতপাড়া দাখিল মাদরাসার আবু ওবায়দা, খ গ্রুপেও মইতপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. রেদওয়ানুল ইসলাম, গ গ্রুপে পদ্মা সরকারি কলেজের ছাত্র মাহমুদুল ইসলাম। ‘হামদ’এ ক গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী মাজিয়া, খ গ্রুপে ড্যাফোডিল হাইস্কুলের আরেক শিক্ষার্থী সারা নুসরাত বিজয়ী হয়ে। না’ত এ ক গ্রুপে মইতপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মারিয়া আক্তার, খ গ্রুপে সুতারপাড়া আবদুল হামেদ উচ্চবিদ্যালয়ের ছাত্রী মিহিতা আক্তার বিজয়ী হয়েছে।
বাংলা রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান, খ গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের ছাত্রী হুজাইফা ইবনে ইয়ামান ও গ গ্রুপে জয়পাড়া কলেজের ছাত্রী মারিয়া সুলতানা বিজয়ী হন। ইংরেজি রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নওশীন হোসেন ও খ গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী জাকারিয়া চৌধুরী বিজয়ী হয়েছে। এবং ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় ক গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী তাসফিয়া ইয়ফাত, খ গ্রুপে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর আরা সুহানি বিজয়ী হয়।
বাংলা কবিতা আবৃত্তিতে ক গ্রুপে শিলাকোঠা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মিলা মণি,খ গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী মায়শা আনজুম, গ গ্রুপে পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী মারিয়া রহমান ও ঘ গ্রুপে জয়পাড়া কলেজের শিক্ষার্থী গঙা হালদার বিজয়ী হন। উপস্থিত বক্তৃতায় ক গ্রুপে ড্যাফোডিলস হাই স্কুলের শিক্ষার্থী আলিফ ইয়া আলহা, খ গ্রুপেও ড্যাফোডিলস হাই স্কুলের আরেক শিক্ষার্থী শেখ রায়ান বিন রিপন বিজয়ী হয়েছে।