দোহারের ড্যাফোডিলস হাই স্কুল : সরকারের উপরে আরেক সরকার : সরকারি নীতি না মেনে ফি’র নামে করছে দুর্নীতি

সরকারি নীতিমালা অমান্য করে নিজেদের খেয়াল খুশি মতো  ফি নিচ্ছে দোহারের ড্যাফোডিলস হাই স্কুল। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা সরকারের আইনের  অধীনে নয় বরং সরকারই তাদের অধীন। তারা নিজেরাই তাদের খেয়াল খুশি মত আর্থিক ব্যবস্থাপনা করছে । সরকারের উপর তারা যেন আরেক সরকার ।

সরকারি নীতিমালা অনুযায়ী মুদ্রণ  বা ছাপা (যেমন সিলেবাস,রেজিস্ট্রেশন,অগ্রগতির প্রতিবেদন ইত্যাদির জন্য) ১৫০ টাকা, টিফিনের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে ) মাসিক ১০০ টাকা, ম্যাগাজিন এর জন্য  (প্রযোজ্য ক্ষেত্রে )  বার্ষিক ৭৫ টাকা, ক্রীড়া ফি  বার্ষিক ১০০ টাকা, সাংস্কৃতিক /বিতর্ক অনুষ্ঠানের জন্য  বার্ষিক  ৭৫টাকা, বিভিন্ন জাতীয় দিবস উৎযাপনের জন্য  বার্ষিক ৭৫ টাকা, বিভিন্ন ক্লাব গঠনের জন্য ২৫  টাকা ,  ধর্মীয় অনুষ্ঠান (মিলাদ /পূজা)  এর জন্য বার্ষিক ৭৫    টাকা , লাইব্রেরি  ফি  বার্ষিক     ২০  টাকা, কল্যাণ বা দরিদ্র তহবিলের জন্য  বার্ষিক ২৫ টাকা ,    আইসিটি প্রতিমাসে ২৫ টাকা হারে বার্ষিক   ৩০০ টাকা , বাগানের জন্য বার্ষিক   ৬০ টাকা,  ল্যাবরেটরি /গবেষণাগার এর জন্য  বার্ষিক  ২০ টাকা  ,কমনরুমের জন্য বার্ষিক   ১০ টাকা ,পরিচয়পত্র প্রদানের জন্য  বার্ষিক     ৭৫ টাকা , অত্যাবশ্যকীয় ব্যয়ের জন্য  বার্ষিক  ৫০ টাকা , নবীনবরণ /বিদায় সংবর্ধনার জন্য  বার্ষিক   ৩০  টাকা , মসজিদ / ধর্মীয় প্রতিষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে ) এর জন্য বার্ষিক   ২০  টাকা ,   চিকিৎসা সেবা  (প্রযোজ্য ক্ষেত্রে ) প্রদানের জন্য বার্ষিক  ১০ টাকা , বিবিধ /আনুষঙ্গিক  ব্যয় বার্ষিক   ৫০  টাকা ,  উন্নয়ন ফি  (প্রযোজ্য ক্ষেত্রে ) বার্ষিক  পৌরসভার বাইরে হলে ৫০০   টাকা , পৌরসভার ভেতরে  হলে ১০০০   টাকা,  বিদ্যুৎ  ফি  (প্রযোজ্য ক্ষেত্রে) পৌরসভার বাইরে হলে  বার্ষিক  ১০  টাকা , শিক্ষা সফরের জন্য বার্ষিক   ৫০  টাকা ,  সাঁতার প্রশিক্ষণের জন্য  (প্রযোজ্য ক্ষেত্রে ) ১০ টাকা, স্কাউট ফি নির্ধারণ করবে বোর্ড। এ সব খাতের ফি যোগ করলে  কোনো ভাবেই  ১৮০০  টাকার বেশি আসে না।

সব খাতের ফি যোগ করলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণীর ভর্তি  কার্যক্রমে  সরকার নির্ধারিত মোট ফি  সর্বোচ্চ ১৮০০ টাকা

অথচ ড্যাফোডিলস হাই স্কুলে  প্লে শ্রেণিতে  ভর্তি করতে মোট  ফি ৬০৮০ টাকা।  নার্সারিতে নতুন ছাত্র-ছাত্রীদের জন্য ৫৯৪০ টাকা ও পুরানদের জন্য ৫০৩০ টাকা। প্রথম শ্রেণিতে নতুনদের জন্য ৫৫৪০ টাকা ও পুরনোদের ৪৬৩০ টাকা। দ্বিতীয় শ্রেণিতে নতুনদের জন্য ৫৭৯০ টাকা ও পুরনোদের ৪৮৮০ টাকা । তৃতীয় শ্রেণিতে নতুনদের জন্য ৬৬৯০ টাকা ও  পুরনোদের জন্য ৫৫৭০ টাকা । চতুর্থ শ্রেণির জন্য ৬৩২০ টাকা ও  পুরানদের জন্য ৫৬০০ টাকা। পঞ্চম শ্রেণির নতুন শিক্ষার্থীদের জন্য৬৩২০ টাকা আর  পুরাতনদের জন্য ৫৬০০টাকা । ষষ্ঠ শ্রেণির নতুনদের জন্য ৭৪২০ টাকা এবং  পুরানদের জন্য ৬৭০০ টাকা । ৭ম শেণির নতুন ছাত্রছাত্রীর ৭৪২০ টাকা, ৬৭০০ টাকা পুরানদের জন্য ।  অষ্টম শ্রেণির নতুনদের ৮৪২০, পুরানদের জন্য ৭৭০০ টাকা । নবম শ্রেণির নতুনদের জন্য ৮৭২০ টাকা আর পুরানদের জন্য ৮০০০ টাকা ।

ড্যাফোডিল হাই স্কুলে প্রতিপত্রের পরীক্ষার জন্য ১০০ টাকা করে ফি নেওয়া হচ্ছে । নবম শ্রেণিতে ৩ ঘণ্টার ১০ টি পরীক্ষার জন্য সরকারি ফি ৪০*১০ বা ৪০০ টাকা। ড্যাফোডিল হাই স্কুলে নেওয়া হচ্ছে ১০০০ টাকা।
নন এমপিও স্কুলগুলোর বেতন নির্ধারণ করবে কে ?
সরকার ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মাসিক  বেতন সর্বোচ্চ  কত নেওয়া যাবে তা  নির্ধারণ করে দিয়েছে । আইন অনুযায়ী  নন এমপিও স্কুলগুলোর বেতন নির্ধারণ করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা কমিটি । তবে সরকারের নির্ধারণ করা সর্বোচ্চ বেতনের নিম্নে থাকতে হবে।
স্কুলগুলো সরকারের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করছে কিনা এটা দেখার দায়িত্ব কার ?
স্কুলগুলো সরকারের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করছে কিনা এটা মনিটরিং করবে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ।
এ বিষয়ে ঢাকা  জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ  বলেন, আমি এ বিষয়ে ওদের সাথে কথা বলব। এ বিষয়ে দোহার উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার রকিব হাসান বলেন, আমার কাছে এ ধরনের তথ্য আসে নি । এখন খুঁজ নিব ।
অতিরিক্ত ফি আদায় দুর্নীতি কি না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *