লাইসেন্সের মেয়াদ নেই জয়পাড়া ক্লিনিকের, অবৈধভাবেই করছেন সিটিস্ক্যান হরমোন টেস্ট

লাইসেন্সের মেয়াদ নেই জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের । সরকারি অনুমতি না নিয়ে অবৈধভাবে করছেন  সিটিস্ক্যান ও হরমোনের টেস্ট। দোহারের জয়পাড়ার লটাখোলা মেইনরোডে অবস্থিত জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের  চিত্র এটি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের জন্য আলাদা লাইসেন্স নিতে হবে। জয়পাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনোটির লাইসেন্সেরই মেয়াদ নেই। জয়পাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাইভেট ক্লিনিক যার লাইসেন্স নম্বর এইচএসএম ৪৩১৪৩৪৩ ও রেজি. কোড নং ৯১২৯৯। ২০২৫ সালের ৩০ জুন যার মেয়াদ শেষ হয়ে গেছে। দেলোয়ার হোসেনের মালিকানায় এটি অনুমোদন করা হয়েছে। লাইসেন্সের শর্তে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে  এক মাসের মধ্যে নবায়ন না করলে এর বৈধতা হারাবে।

জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ডায়াগনস্টিক সেন্টারেরও মেয়াদ শেষ হয়ে গেছে। জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সও নং এইচএসএম ৪৫১৪৩৪২। এর রেজি.কোড নং এইচএসএম ৯৭১৯৩। মো.দেলোয়ার হোসেনের মালিকানায় ১১ই আগস্ট ২০২৪ এটি অনুমোদন করা হয়। যার মেয়াদ শেষ হয়ে গেছে ২০২৫ সালের ৩০শে জুন। শর্ত অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে রিনিউ না করায় এটির বৈধতা হারিয়েছে।

সরকারি আদেশ অমান্য করে করা হচ্ছে সিটিস্ক্যান ও হরমোন টেস্ট।

সরকারি আদেশ অমান্য করে করা হচ্ছে সিটিস্ক্যান ও হরমোন টেস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুসারে, ডায়াগনস্টিক সেন্টার এর ক্ষেত্রে যে ক্যাটাগরিতে লাইসেন্সপ্রাপ্ত শুধু সে ক্যাটাগরিতে নির্ধারিত পরীক্ষা নিরীক্ষা ব্যতীত অন্যান্য পরীক্ষা করা যাবে না। জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক সেন্টারটি ‘সি’ ক্যাটাগরির। ক্যাটাগরি অনুযায়ী এটি প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম টেস্টগুলো করতে পারবে। হরমোন টেস্ট বা T3,TSH,T4, FT4, Oestrogen, Progestoren,Prolactin,Testosterone, LH(Luteinizing Hormone) ও FSH পরীক্ষাগুলো করাতে পারবে না। এগুলো করানো জন্য ‘ বি ‘ ক্যাটাগরিতে লাইসেন্স নিতে হবে। আর সিটিস্কান পরীক্ষা করানোর জন্য “এ ” ক্যাটাগরির লাইসেন্স নিতে হবে। জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ডায়াগনস্টিক সেন্টারটিতে “C” ক্যাটাগরির লাইসেন্স নিয়ে অবৈধভাবে “B” ক্যাটাগরির হরমোন ও “A” ক্যাটাগরির সিটিস্ক্যান পরীক্ষাগুলো করছে।

” লাইসেন্সের মেয়াদ শেষ’… এমন প্রশ্নের জবাবে জয়পাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মালিক মো.দেলোয়ার হোসেন বলেন, নবায়নের জন্য আবেদন করেছি। ‘সি’ ক্যাটাগরিতে লাইসেন্স নিয়ে সরকারি নিয়ম বহির্ভূতভাবে সিটিস্ক্যান করাচ্ছেন ‘.. এমন প্রশ্নের জবাবে মো.দেলোয়ার হোসেন বলেন, অইটারও কাজ চলছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *