প্যারেড,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নৃত্য ও গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দোহারে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। অনুষ্ঠানে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরকারি অর্থায়নে মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়মেলায় নিজের তৈরী নানা রঙের আকর্ষণীয় মোমবাতি ও জিনিসপত্র বিক্রি করছেন উদোক্তা রাহা আনারকলি।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আগতবৃন্দ