বিড়ালের কামড় খেয়ে গতকাল ২৪ আগস্ট রাতে আদর ইসলাম আকাশ নামে দোহারের সুপরিচিত এক ব্যক্তি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়।
সেখানে কর্তব্যরত ইমার্জেন্সি এটেনডেন্ট মো. নাসির কামড়ের স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে রোগী আদর ইসলাম আকাশ ভ্যাকসিন নিতে চায়। তখন ইমার্জেন্সি মেডিকেল এটেনডেন্ট নাসির ভ্যাকসিন তখন ভ্যাকসিন প্রয়োগে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এখন ভ্যাকসিন খোলা যাবে না। আগামী কাল আসেন। একটা ভ্যাকসিন ৫ জনের জন্য। ভ্যাকসিন খোললে এর মেয়াদ শেষ হয়ে যাবে। গরিব মানুষদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে ৪৫০ টাকার মতো খরচ হবে।”
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ডা.মোয়াজ্জেম হোসেন জানান,”রাবিক্স ভিসি ভ্যাকসিন খোলার পরে ৬/৭ ঘণ্টা মেয়াদ থাকে। একটি ভ্যাকসিন পাঁচ জনের ব্যবহারের জন্য সরকারি গাইডলাইন রয়েছে। গতকাল রাতে ভ্যাকসিনটি খুললে এর মেয়াদ শেষ হয়ে যেত। সাধারণত রাতে কেউ ভ্যাকসিন নিতে আসে না।”
তিনি আরও জানান, বিড়ালের কামড়ের ভ্যাকসিন ৭২ ঘণ্টার মধ্যে দিলেও কার্যকর হয়।