ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের বিজ্ঞপ্তি : ভূমি দালালদের প্রতি ডিসি সাহেবের (রাজস্ব) এতো দরদ কেনো ?

ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি প্রাপ্তির আবেদন চেয়ে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল ইসলাম ১৫ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞতিতে ২২ জুনের মধ্যে আগ্রহী ব্যক্তিদের কম্পিউটার কম্পোজকৃত আবেদনপত্রের সাথে চাহিত অন্যন্য কাগজপাত্রাদির পিডিএফ কপি অফিস চলাকালীন ইমেল বা সরাসরি ডিসি অফিসে মাত্র ৬ কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি ১৭ জুন রাত ২টা ৫৫ মিনিটে পোস্ট করা উপজেলা প্রশাসন দোহার ঢাকা এর ফেসবুক পেজের মাধ্যমে দোহারের মানুষ প্রথম জানতে পারে। দোহার উপজেলা প্রশাসনের  ফেসবুক পেজের মাধ্যমে যারা বিজ্ঞপ্তিটি জানতে পেরেছে তাদেরকে ১৮,১৯,২২ এই তিন কর্মদিবসের মধ্যে আবেদনপত্রটি জমা  দিতে হবে ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *